ℹ️ সফটওয়্যার পরিচিতি ও ব্যবহার নির্দেশিকা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
"ফ্রি নয়, হাদিয়া দিয়ে পাশে থাকার নামই হলো নতুন নতুন আইডিয়া (সফটওয়্যার) আবিষ্কারের সহায়তা করা"
💡 সফটওয়্যারের পটভূমি ও মেধা স্বত্ব
এই সফটওয়্যারটি অনেক গবেষণা এবং দীর্ঘ ২ বছর কষ্টের ফলে তৈরি করা হয়েছে। কষ্ট এবং মেধা ১০০% দিয়েই সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে তৈরি—কোনো রকম অন্য কারো আইডিয়া চুরি বা কপি করে তৈরি করা হয় নাই। এই রকম আইডিয়া কেউ চুরি করে যদি এমন সফটওয়্যার বানিয়ে নিজের নামে চালিয়ে দেয়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
📜 ব্যবহার বিধি ও লাইসেন্স শর্তাবলী
১. স্বত্বাধিকার ও বিক্রি সংক্রান্ত বাধা
এই সফটওয়্যারটি কোনো অবস্থাতেই পেনড্রাইভ বা অন্য কোনো মাধ্যমে কপি করে অন্য কারো কাছে বিক্রি করা যাবে না। যদি পরবর্তীতে এমন কিছু প্রমাণিত হয়, তবে বাংলাদেশের প্রচলিত কপিরাইট আইন অনুযায়ী সফটওয়্যারটির ডেভেলপার মোঃ রিয়াদ হোসেন ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে ব্যবহারকারী অবগত আছেন।
২. গোপনীয়তা ও ডাটা নিরাপত্তা
সফটওয়্যারটি ব্যবহারকারীর কোনো তথ্য বা উপাত্ত ডেভেলপার এর নিকট থাকবে না। নিরাপত্তা জোরদার করার জন্য হ্যাশিং ট্যাগ, পাসওয়ার্ড এবং ডাটা এনক্রিপশন করা হয়েছে, যাতে করে হ্যাকাররা কোনো ভাবেই অত্র সফটওয়্যারটির তথ্য হ্যাক না করতে পারে।
৩. ট্রায়াল ও লাইসেন্স কী (License Key)
৭ (সাত) দিনের ফ্রি ট্রায়াল রাখা হয়েছে। ৭ দিনের পর থেকে ডেভেলপারের নিকট হতে ব্যবহারকারীকে পেমেন্টের মাধ্যমে লাইসেন্স কী সংগ্রহ করে ব্যবহার করতে হবে। উল্লেখ্য যে, ৭ দিনের পর সফটওয়্যারটির লাইসেন্স ক্রয় না করে ব্যবহারকারী কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবেন না। ডেভেলপারের অনুমতি ব্যতিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ব্যবহার করলে কপিরাইট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৪. প্রযুক্তিগত সহায়তা
এই সফটওয়্যারের অভ্যন্তরীণ কোনো কোডিং জনিত বা কারিগরি সমস্যা হলে ডেভেলপার তা নিজ দায়িত্বে সমাধান করবেন।
📌 বিশেষ দ্রষ্টব্য:
যদি কখনো কোনো ভাবে জানা যায় যে, ব্যবহারকারী অত্র সফটওয়্যারটি অন্য কাহারো নিকট বিক্রি বা হস্তান্তর করেছেন, তাহলে ডেভেলপার ব্যবহারকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।